নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়ক শাকিল খান

মোংলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১১:২১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:২১

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিল খান। সোমবার (২৭ নভেম্বর) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

এ সময়ে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সদস্য হুমায়ুন কবিরসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন শাকিল খানের মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে সোমবার বিকাল ৫টা পর্যন্ত পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নায়ক শাকিল খান ছাড়াও বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেনোওয়েল সরকার।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি