খুলনায় সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪

খুলনায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৫০০ পিস ইয়াবাসহ তিন জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুরের শেখ সিরাজুল ইসলাম আকাশ (১৯), বাগেরহাটের নয়ন গাজী ইমরান (২০) ও পিরোজপুরের মো. মাহমুদ রিজভী (২৩)। তারা কক্সবাজার থেকে বাসযোগে এই মাদক খুলনায় এনেছিল।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৩ ডিসেম্বের) র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার ওপর কতিপয় ব্যক্তি বাসে করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশে আসছে।

জব্দকৃত মালামাল

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দলটি বুধবার বিকালে পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় শরীয়তপুরের শেখ সিরাজুল ইসলাম আকাশ, বাগেরহাটের নয়ন গাজী ইমরান ও পিরোজপুরের মো. মাহমুদ রিজভীকে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, দুটি রুপার আংটি, একটি রুপার ব্রেসলেট এবং নগদ চার হাজার৫০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী