সকালে এসপির বদলি চেয়ে জাপার ৬ প্রার্থীর আবেদন, বিকালে প্রত্যাহার

যশোর প্রতিনিধি 
১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দাখিল করে বিকালেই সেটি প্রত্যাহার করে নিয়েছেন জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থীরা। জেলার সবকটি আসনের প্রার্থী এ দিন বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এসপিকে বদলির দাবি জানিয়ে দাখিল করা চিঠি প্রত্যাহারের আবেদন জমা দেন।

ছয়টি আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের যৌথ স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, বিশেষ কারণে তারা সকালে দাখিল করা আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন। এতে স্বাক্ষর করেছেন যশোর-১ আসনের জাপা প্রার্থী মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম ও যশোর-৬ আসনের জি এম হাসান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও যশোর-৩ আসনের প্রার্থী মাহবুব আলম বাচ্চু বলেন, এসপিকে নিয়ে মূলত যশোর-৫ আসনের জাপা প্রার্থী সংশয়ের মধ্যে ছিলেন। তার কারণেই সকালে আবেদনটা করা হয়েছিল।  কিন্তু পরে যখন অবাধে ভোটদানের পরিবেশ বজায় থাকবে বলে নিশ্চয়তা পেয়েছি তখন আগের আবেদনটি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পৃথকভাবে চিঠি দিয়েছিলেন জেলার ছয়টি আসনের জাতীয় পার্টির ছয় প্রার্থী। তবে তাদের প্রত্যেকের চিঠির ভাষা একই। 
চিঠিতে বলা হয়েছিল, এসপি প্রলয় কুমার জোয়ারদার প্রায় তিন বছর যশোর জেলায় কর্মরত। ফলে তিনি আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম