মংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১২:০৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ১২:০৫

বাগেরহাট

বাগেরহাটের মংলা বন্দর শিল্প এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ বাস যাত্রী। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার পকেটে থাকা ট্রেনের টিকিট দেখে পুলিশ ধারণা করেছে, নিহতের বাড়ি উত্তরবঙ্গে হতে পারে।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, মংলা বাসস্ট্যান্ড থেকে বাসটি সকাল সাড়ে ৭টায় খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বন্দরের বালুরমাঠ এলাকায় একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় গতি না কমানোয় বাসটি উল্টে ছিটকে পড়ে। এসময়  ঘটনাস্থলে একজন নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসের চালককে আটক করতে পারেনি পুলিশ।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম