সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে জাতীয় পার্টি

যশোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

প্রচার-প্রচারণায় কোনও ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে খুলনা বিভাগের সব প্রার্থী সরে দাঁড়াবেন বলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করেছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটরিয়ামে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সভায় যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থী অংশ নেন। প্রায় এক ঘণ্টার সভা শেষে বেরিয়ে এসে যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুব আলম বাচ্চু জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। তাকে নেতৃবৃন্দ বলেছেন, প্রচার-প্রচারণায় কোনও ধরনের সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে খুলনা বিভাগের সব প্রার্থী সরে দাঁড়াবেন।

নৌকার প্রার্থী যশোর-৬ (কেশবপুর) আসনের শাহীন চাকলাদার ও যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বপন ভট্টাচার্য বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমরা অনেকটাই আশ্বস্ত। মাঠের পরিবেশ এখনও শান্তিপূর্ণ রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনা করবো।’

তবে স্বতন্ত্র প্রার্থীরা জানান, তারা প্রচার-প্রচারণায় বাধার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বিএনএমের প্রার্থী সুকৃতি মণ্ডল বলেন, ‘আমরা এখনও সেভাবে প্রচার-প্রচারণার কাজ শুরু করিনি। সে কারণে বাধার শিকারও হইনি।’ এদিন অন্য স্বতন্ত্র প্রার্থীরাও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জানান, তিনি তার আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলার বিষয়টি সিইসিকে জানিয়েছেন। এ ছাড়া এসিল্যান্ডের পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টিও অবহিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করলেও পরিবেশ না দেখে আশ্বস্ত হতে পারছেন না বলে জানান এই সংসদ সদস্য প্রার্থী।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের