সুন্দরবনের শিবসা নদীতে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজ

খুলনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ০০:৪০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:৪০

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই (সিমেন্ট তৈরির কাঁচামাল) একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিবসা নদীর ডুবে চরে আটকে পড়ে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। সে সময় জাহাজটিতে থাকা ১২ স্টাফ-কর্মচারী সাতরে তীরে উঠে যান।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু। তিনি বলেন, ভারতের হলদিয়া বন্দর থেকে এক হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এমভি 'গারোহেরা' সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলায় আসছিল।

শুক্রবার দুপুর ২টার দিকে শিবসা নদীর নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবে চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থলেই ডুবে যায়। জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাতরে কূলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিল।

মাঈনুল হোসেন মিন্টু আরও বলেন, জাহাজ ডুবে যাওয়ায় বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটি উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে আমিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে নাবিক ও কর্মচারীদের উদ্ধার করেছি। তবে শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এখন।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী