‘‌‌গত ১০ বছর যশোরের মানুষের জন্য কাজ করেছি, সংসদে দাবি-দাওয়া তুলে ধরেছি’

যশোর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ২০:২৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:২৩

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার নির্বাচনি পথসভায় বলেছেন, ‘উন্নয়ন ও শান্তি চাইলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি বিগত ১০ বছর আপনাদের সঙ্গে কাজ করেছি। আপনাদের কথা মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছি। গত ১০ বছরে জাতীয় সংসদে ২৫ বার ভাষণ দিয়েছি। যার মধ্যে ১৯ বারই যশোরের বিষয় নিয়ে। সেখানে আমি যশোরবাসীর দাবি-দাওয়ার কথা উপস্থাপন করেছি।’

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের তেঁতুলতলা বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যখন সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড করছি, তখন বিএনপি-জামায়াত দেশব্যাপী নাশকতা করছে। তারা রেললাইন উপড়ে ফেলছে, বাসে আগুন দিচ্ছে, জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। সরকারি অফিসগুলোতে আগুন দিচ্ছে। ২০০১-২০০৬ সময়কালে তারা সিরিজ বোমা হামলা, গ্রেনেড হামলা, রাজনৈতিক দলের নেতাদের হত্যা করে। এটাই ছিল তাদের রাজনীতি।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যেমন উন্নয়ন করেছেন, তেমনই যশোরেও নানা উন্নয়নকাজ সম্পন্ন করেছেন। তিনি যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক তৈরি করে দিয়েছেন। সারা দেশের মেগা প্রকল্পের মধ্যে তিনি যশোরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন।’

পথসভায় উপস্থিত জনতার একাংশ

কাজী নাবিল বলেন, ‘শেখ হাসিনা দেশের প্রান্তিক মানুষের কথা ভাবেন বলেই তাদের জন্যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ডসহ নানারকম ভাতার ব্যবস্থা করে সামাজিক নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দিয়েছেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে, ক্ষুদ্র সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করি। আমরা সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সপক্ষে ভোটারদের সচেতন করি। ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন।’

তিনি দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনি পথসভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) আলেয়া আফরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মীর জহিরুল ইসলাম, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ও স্বপন কুমার মিত্র, পূজা উদযাপন পরিষদের নেতা অমল কুমার বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি