যশোরের শিক্ষার্থীরা পেলো ৫০ লাখের বেশি নতুন বই

যশোর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১২:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৩৫

নতুন বছর। নতুন ক্লাস। সঙ্গে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) সকালে বই উৎসবের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের হাতে ৫০ লাখ ২০ হাজার ৭৯১টি নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই পেয়ে তারা বেজায় খুশি। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। এর শতভাগ হাতে পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। যার মধ্যে অষ্টম ও নবম শ্রেণির ইংরেজি বই বাদে সব বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে আজ বই উৎসবের মাধ্যমে সেই বইয়ের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক যশোর জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎসবের সূচনা করেন।

বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী বলে, বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের গান নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় গিয়ে পড়বো।

জিয়াউল আহসান নামে আরেক শিক্ষার্থী বলে, বই নেওয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। বাসায় যে নতুন বই গুলো খুলে দেখবো। নতুন বইয়ের গল্পগুলো পড়বো।

এদিকে, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, সরকার বিনামূল্য প্রতি বছর শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়। এ বছর সারা দেশে ৩০ কোটি বই বিতরণ করা হচ্ছে। যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় শতভাগ বই চলে এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট। তবে অল্প সংখ্যক বই আসেনি- তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান