প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস

মৃত্তিকা তৃণ
২৮ এপ্রিল ২০২৬, ১৭:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৮

জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি প্রথমবারের মতো একজন নারীকে প্রধান চরিত্র করে পূর্ণাঙ্গ উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন। ‘The Tale of KAHO’ শিরোনামের নতুন উপন্যাসটি আগামী ৩ জুলাই মুদ্রিত ও ডিজিটাল—দুই সংস্করণেই প্রকাশিত হবে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ২৬ বছর বয়সী ছবি-গল্পের লেখক কাহো। এক অদ্ভুত, রহস্যময় ও বিচিত্র জগত থেকে বেরিয়ে আসার পথ খোঁজাই তার যাত্রার উদ্দেশ্য। প্রকাশক শিনচোশা প্রকাশনী জানিয়েছে, মুরাকামির দীর্ঘ উপন্যাসে এই প্রথম একজন একক নারী নায়িকা কেন্দ্রীয় চরিত্র হিসেবে হাজির হচ্ছেন।

‘The Tale of KAHO’ শুরু হয়েছিল ছোটগল্প হিসেবে। “Kaho” নামে গল্পটি দুই বছর আগে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পাঠ-আসরে প্রথম উপস্থাপন করেন মুরাকামি। সেখানে তার সঙ্গে ছিলেন খ্যাতিমান লেখক মিয়েকো কাওয়াকামি। পরে ২০২৪ সালের জুনে এটি শিনচো সাময়িকীতে প্রকাশিত হয়। সেই ছোটগল্পই এখন বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ উপন্যাস।

জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি
চরিত্র কাহোকে বর্ণনা করা হয়েছে সাধারণ চেহারা ও গড়পড়তা বুদ্ধিমত্তার এক কৌতূহলী তরুণী হিসেবে। একদিন এক পুরুষের সঙ্গে খাবার টেবিলে বসে সে শুনতে পায়, “তোমার মতো কুৎসিত কাউকে আমি কখনও দেখিনি।” অপমানিত না হয়ে বরং বিভ্রান্ত ও কৌতূহলী কাহো খুঁজতে শুরু করে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী।

সমালোচকদের ধারণা, এই উপন্যাসে মুরাকামি তার দীর্ঘদিনের পুরুষ-কেন্দ্রিক বয়ানের বাইরে এসে নতুন এক সৃজনভূমিতে প্রবেশ করছেন—যেখানে নারী-চরিত্র শুধু রহস্যের প্রতীক নয়, বরং নিজেই অনুসন্ধানী, চিন্তাশীল ও চালিকাশক্তি। সেই কারণে বইটি নিয়ে পাঠক-সমালোচক উভয় মহলেই আগ্রহ তৈরি হয়েছে।

/জেড-এস/
সম্পর্কিত
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
মুখ, আয়না ও আত্মপরিচয়ের ইতিহাস ‘দ্য ফেস : আ কালচারাল হিস্ট্রি’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
সর্বশেষ খবর
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন