খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, এদেশের মানুষ বিশ্বাস করে নৌকায় ভোট দিয়ে কখনও প্রতারিত হয় না, বঞ্চিত হয় না। নৌকায় যতবার ভোট দিয়েছে ততবারই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
কাঁচা পাট রফতানিতে বিশেষ অবদান রাখা ও সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনকারী প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরে ঢাকা ট্রেডিং হাউস লিমিটেডের উদ্যোগে তাদের নিজ চত্বরে রবিবার রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এস এম কামাল হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেটি বাস্তবায়ন হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে নতুন প্রজন্মের কর্মসংস্থানের কথা রয়েছে। বেকার সমস্যা দূর হবে। সে কারণে নতুন প্রজন্মের যারা ভোটার তারা শেখ হাসিনা ও নৌকা প্রতীকের পক্ষে রায় দেবে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের ও ভাতের অধিকার বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করেছেন। তাই আমি বলবো, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা।
তিনি আরও বলেন, তুলনামূলকভাবে অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের চেয়ে নৌকায় ভোট দেওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনার আমলে এ দেশের মানুষ ভালো আছে। তাই এবারের নির্বাচনটা নৌকা প্রতীকের ও শেখ হাসিনার জনপ্রিয়তা এবং তার উন্নয়নের। এ অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের সেবক হয়ে কাজ করবো।
এ সময় ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা ট্রেডিং হাউজ লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আলহাজ মো. টিপু সুলতান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, সাবেক রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি মো. মমতাজ হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বিজেএ'র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ঢাকা ট্রেডিং হাউস লিমিটেডের নির্বাহী পরিচালক সোহেলী পারভীন, আলহাজ শেখ কাওছার আলী, সুজিত কুমার লক্ষণ ভট্টাচার্য, ঢাকা ট্রেডিং হাউজ লিমিটেডের ব্যবস্থাপক পরিতোষ হালদার কানু, ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত মিনা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, আছিফুর রশিদ আছিফ, শাকিল আহমেদ, মো. জাহিদুর রহমান, সুপ্রসাত গোস্বামীসহ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পাট ব্যবসায়ীরা। অনুষ্ঠান সঞ্চলনা করেন কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাওন আহম্মেদ।









