বোমাসহ আনসার উল্লাহ বাংলা সংসদের প্রচারপত্র উদ্ধার

মাগুরা প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ২২:০০আপডেট : ০২ মার্চ ২০১৬, ২২:০৩

বোমাসহ আনসার উল্লাহ বাংলা সংসদের প্রচারপত্র উদ্ধার মাগুরা শহরের পুরনো কালেকক্টরেট ভবনের বারান্দা থেকে বোমা জাতীয় বস্তু, কাফনের কাপড় ও আনসার উল্লাহ বাংলা সংসদ নামে একটি সংগঠনের প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ  এগুলো উদ্ধার করে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক মিলন হোসেন জানান, বিআরটিএ অফিসের কর্মচারীদের খবরের ভিত্তিতে পুলিশ ওই ভবনের বারান্দা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড়, সাবান, আগরবাতি, কপ্পুরসহ কাফনের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। এ সময় সেখান থেকে হাতে লেখা একটি প্রচারপত্র উদ্ধার করা হয়। যেখানে প্রেরক আনসার উল্লাহ বাংলা সংসদ ও প্রাপক আব্দুর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নাম লেখা রয়েছে। পুলিশ বোমা সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করতে পানিতে রেখেছে।
পুরাতন কালেক্টরেট ভবনে বিআরটিএ ও জেলা ত্রাণ অফিস এবং উল্টো পাশে ৫০ গজের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে।
/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম