যশোর সদরের নির্বাচনি এলাকার প্রত্যেকটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাদে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলা পরিষদ থেকে ব্যালট পেপার বাদে প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়েছে।
নির্বাচনি এই সরঞ্জাম বিভিন্ন যানবাহনে পাঠানো হয়।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, ‘যশোর-৩ (সদর) আসনে বসুন্দিয়া বাদে ১৫৯টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, কালি, কলমসহ প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হচ্ছে। সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’









