বেনাপোল ইমিগ্রেশনে বোমা হামলা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ০৪:৩৩আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০৪:৪৬


বেনাপোল ইমিগ্রেশনে বোমা হামলা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ বেনাপোল ইমিগ্রেশন কাস্টম ভবন ভাংচুর,পুলিশের কাজে বাধাদান, বোমা হামলাসহ সন্ত্রাস সৃষ্টির অভিযোগে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট উত্থাপন করেছে বন্দর থানা পুলিশ। থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন,অভিযুক্তদের বিরুদ্ধে সুনিদিষ্ট তদন্ত এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে এ চার্জশিট উত্থাপিত হয়েছে।
কাস্টম কর্তৃক জনৈক পাসপোর্টধারী যাত্রীর মালামাল আটকের ঘটনাকে কেন্দ্র করে  বেনাপোল চেকপোস্ট কাস্টম কর্মকর্তাদের ওপর হামলা এবং অফিস ভাঙচুরের ঘটনায় কাস্টমসের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে এ চার্জশিট উত্থাপন করা হয়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন বেনাপোলের দিঘিরপার গ্রামের রাশেদ আলী, ইদ্রিস আলী, আমিন উদ্দিন গাজী, রুপচান, রায়হান, হাফিজুর; কাগজপুকুর গ্রামের সাইফুল্লাহ, পিন্টু, রহিম; গয়ড়া গ্রামের লিয়াকত আলী; ভবারবেড় গ্রামের সাহাজ উদ্দিন, আকতার, হিরা; বড়আঁচড়া গ্রামের মরিুজ্জামান মনি; সাদিপুর গ্রামের রাসেল বিশ্বাস; নড়াইলে কালিয়া থানার নয়াগ্রামের বাসিন্দা যশোর শহরের কাজিপাড়া রেজার বাড়ির ভাড়াটিয়া আসলাম হোসেন ও তার স্ত্রী সাহেদা বেগম।

মামলার তদন্ত শেষে আসামিদের দেওয়া তথ্য এবং সাক্ষীদের দেওয়া বক্তব্যে ওই ১৭ জনের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এ মামলায় সাতজনকে জামিনে ও চার্জশিটে অভিযুক্ত পিন্টু, আব্দুর রহিম, লিয়াকত, রুপচান, রায়হান, আকতার, হিরা ও হাফিজুরসহ আটজনকে পলাতক দেখানো হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম