মেহেরপুরে নৌকার তিন সমর্থকের ৭ দিনের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে নৌকার তিন সমর্থককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে বাড়াদী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলি খাতুন আহত হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নৌকার সমর্থক ইউনুস আলী, নিয়ামত আলী ও নজরুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন বলেন, ‘ভোট প্রদানে বাধা দেওয়ায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, সদর উপজেলার কালাইডাঙ্গা কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেন নৌকার সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মহিলা ভাইস চেয়ারম্যান বুলবুলির সঙ্গে নৌকার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে ভাইস চেয়ারম্যান বুলবুলি আহত হন। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নৌকার তিন সমর্থককে আটক করা করে পুলিশ।  পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান।

/এএম/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান