এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১১ সিজারিয়ান অপারেশন

মোংলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৭

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাত ২টা পর্যন্ত অপারেশনে ১১ জন প্রসূতি মা সন্তান প্রসব করেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, মোংলায় সপ্তাহে শুধুমাত্র সোমবার রুটিন অপারেশন চালু রয়েছে। যেহেতু একদিন মাত্র অপারেশন চালু রাখা সম্ভব হয়েছে, তাই ওই দিন যত রোগী আসে কিংবা ইমারজেন্সি অবস্থা তৈরি হয়, সেই রোগীদের যথাসাধ্য চেষ্টা করা হয় অপারেশন করার। গতকাল বিলম্বিত প্রসব নিয়ে ভর্তি ছিলেন পাঁচ জন, পূর্বে সিজারিয়ান সেকশনের ইতিহাস নিয়ে রোগী ভর্তি ছিলেন দুই জন। পানি ভেঙে যাওয়া এবং সন্তানের নড়াচাড়া কম বুঝতে পাওয়া এবং ডেলিভারি ডেট অতিক্রম হয়ে যাওয়া পোস্ট ডেটেড প্রেগনেন্সি ছিলেন চার জন। মানসিক ভারসাম্যহীন ছিলেন একজন- যার পূর্বে সিজারের সেকশনের ইতিহাস ছিল। 

তিনি আরও বলেন, কনকনে শীতে সব রোগীদের ভরসা এবং শেষ আশ্রয়স্থল ছিল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এরকম বৈরী আবহাওয়ার মধ্যে সব মা ও বাচ্চার কথা মাথায় রেখে সীমিত জনবল ও যন্ত্রপাতি নিয়েই অপারেশন সম্পন্ন হয়। মা এবং বাচ্চা সবাই ভালো ও সুস্থ আছে।

সফল এই অপারেশনে ডা. সিরাজুম মুনিরা, আফসানা নাইম, নুরজাহান নিশাদ, আল মামুনসহ নার্সিং কর্মকর্তা বিউটি সরকার ও ওয়ার্ড বয় সুমন হোসাইন এবং প্রান্ত মন্ডল সহযোগিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের