‘মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪

খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘আমি এলাকার মানুষের সেবক হিসেবে থাকবো। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সংসদ সদস্যের হাত ধরে খুলনা-৩ আসনের চিত্র বদলে যাবে। এই অঞ্চল হবে দেশের মডেল। বিশ্ববিদ্যালয় পরিচালনায় কুয়েট পরিবারের অসহযোগিতার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. আব্দুল মতিন। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আসলাম পারভেজ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান