ইটভাটার মাটি বহনকারী ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭

সাতক্ষীরার কলারোয়ায় ইটভাটার মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাকের চাপায় নিহত হয়েছেন মফিজুল ইসলাম (৫৫) নামের এক কলেজশিক্ষক। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, সন্ধ্যায় কলারোয়ার দমদম এলাকায় ইটভাটার মাটি বহনকারী অবৈধ ডাম্প ট্রাকের ধাক্কায় ও চাপায় মোটরসাইকেলে থাকা অধ্যাপক মফিজুল ইসলাম গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম। সে সময় পার্শ্ববর্তী এনবি ব্রিকসের মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত মফিজুল ইসলাম কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে। স্থায়ীভাবে বসবাস করতেন কলারোয়া হাসপাতালের সামনে। শিক্ষকতার পাশাপাশি তিনি সার, কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা করতেন। তার দুই কন্যাসন্তান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে