৭৬ হাজার ডলারসহ ভারত থেকে আসা যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:১৩

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামে এক পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করে। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুল্ক গোয়েন্দারা জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভেতরে গোপনে অবস্থান করেন।

পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে এলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারিন্টেনডেন্ট কামাল হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম