নববধূকে হত্যা করে হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেল স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ০৫:৫৫আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৫:৫৬

সাতক্ষীরার শ্যামনগরে নববধূকে হত্যার পর লাশ হাস সাতক্ষীরা জেলা পাতালের জরুরি বিভাগে ফেলে স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে এ ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (১৮) পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়া এলাকার রফিক শেখ’র মেয়ে। এ বছর শিমু রেজা এমপি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। মাত্র দেড় মাস আগে শ্যামনগর উপজেলা সদরের চণ্ডিপুর গ্রামের বাদশা সরদারের ছেলে মো. রফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের স্বজনদের দাবি,  স্বামীসহ শ্বাশুরি ও ননদ নববধূর ওপর বেশ কিছু দিন ধরে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিল।
নিহত গৃহবধূর মামা জাহাঙ্গীর হোসেন জানান,  বিয়ের সময় প্রতিশ্রুতি মতো টাকা ও জিনিসপত্র দেওয়ার পরও সম্প্রতি তার শ্বাশুরি ও ননদসহ জান্নাতুলের স্বামী তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। বৃহস্পতিবার শ্যামনগর হাসপাতালে তার ভাগ্নির মৃতদেহ ফেলে রফিকুলসহ বাড়ির লোকজন নিরাপদে পালিয়ে যাওয়ার পর অজ্ঞাত ফোন পেয়ে তারা হাসপাতালে পৌঁছে লাশ পান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. গোপাল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহতের স্বামীসহ কয়েক জন মহিলা জরুরি বিভাগে এসে মৃতদেহ রেখে ফেলে পালিয়ে যায়। এ সময় নিহতের স্বামী পরিচয় দানকারী রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের জানায় তারা বাড়ির বাইরে থাকার সুযোগে জান্নাতুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার শব্দে তারা ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ডা. গোপাল বিশ্বাসের দাবি গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক