যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৩

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা হাবিবুর রহমান (৭০) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি মাগুরা শালিখা উপজেলার কোটপাড়া এলাকার মৃত গহর আলী মুন্সির ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান যশোর কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কর্তব্যরত কারারক্ষীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান পরীক্ষা-নিরীক্ষা শেষে  মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম