ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, সেনা সদস্য আহত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সালমা বেগম (৩৫) ও তার শিশু সন্তান স্মরণ মৃধা (১১)। এ ঘটনায় রহমত আলী নামে এক সেনা সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কুমারখালী বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সেনা সদস্য রহমত আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সদস্য রহমত আলী সৈয়দপুর সেনানিবাসে কর্মরত। নিহত সালমা বেগম তার স্ত্রী ও শিশু চরণ মৃধা তাদের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এমদাদুল হক জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পাইকপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় পৌঁছালে পেছনদিক থেকে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালমা বেগম ও তার শিশু সন্তান স্মরণ মৃধা। আহত সেনা সদস্য রহমত আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম