ফেসবুকে ভারতীয় যুবকের সঙ্গে প্রেম, অভিমানে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

বেনাপোল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১

ভারতীয় এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক যুবতীর (২৫)। পরে প্রেমের টানে ছেলেটি পাসপোর্ট ভিসা নিয়ে চলে আসেন বাংলাদেশে। যুবতী মুসলিম হলেও যুবক হিন্দু ধর্মাবলম্বী।

বাংলাদেশে এসে ওই যুবক প্রেমিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি)  প্রেমিক ভারতে চলে যাওয়ার সময় প্রেমিকাও বেনাপোল স্থলবন্দরে আসেন তার সঙ্গে। একপর্যায়ে প্রেমিক চলে যাওয়ার কষ্ট সইতে না পেরে প্রেমিকাও তার সঙ্গে যেতে চাইলেন। তখন প্রেমিক তাকে জানালেন, পাসপোর্ট ভিসা ছাড়া তো এভাবে যাওয়া যাবে না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়েটি অভিমানে স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংকের গলিতে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পাশে থাকা দায়িত্বরত বিজিবি সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েটির বাড়ি যশোর জেলায়। যুবক ভারতীয় পাসপোর্টধারী নাগরিক চিন্ময় অধিকারী (৩৩)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার টিবলী গ্রামের অনন্ত অধিকারীর ছেলে।

ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। চিন্ময় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসেন। সাক্ষাৎ শেষে সোমবার তাকে রেখে ভারতে যাওয়ার সময় মেয়েটিও তার সঙ্গে যাবে এমন প্রস্তুতি বাড়ি থেকে চলে আসে। মেয়েটির কোনও পাসপোর্ট না থাকায় ছেলেটি তাকে রেখে  চলে যাচ্ছিল। সেই কারণে অভিমানে মেয়েটি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা প্রেমিক যুগলকে উদ্ধার করে স্থানীয় বেনাপোল পোর্ট থানা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার এসআই সুজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রেমিক যুগলকে থানায় নেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম