যশোরে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২০

যশোরের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার অন্যতম আসামি এনামুল হকের মরদেহ শার্শা উপজেলার পাকশিয়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এনামুল যশোর সদর থানার বড় ভেকুটিয়া গ্রামের ইনছার আলীর ছেলে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে যশোর জেলার শার্শা উপজেলার পাকশিয়া বাজারের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে জানা যায় লাশটি যশোর সদরের ভেকুটিয়া গ্রামের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার অন্যতম আসামি ইনছান আলীর ছেলে এনামুল হকের।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম