খুবির দুই ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ, শ্রমিক আটকে প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে মারধরের প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বাসশ্রমিকদের হামলার শিকার দুই শিক্ষার্থী—এমন খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্মিলিতভাবে জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলে। হামলার শিকার ছাত্ররা খুলনার পাইকগাছা থেকে বাসে করে খুলনায় আসছিলেন। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা-মোংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে, হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। মূলত তাদের আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধ চলাকালে বাসশ্রমিকদের দুই জনকে আটক করা হয়। এরপর ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের