আহত বন্ধুদের দেখে ফেরার পথে দুর্বৃত্তের হামলা কিশোর নিহত

যশোর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮

হাসপাতালে ভর্তি থাকা বন্ধুদের দেখে ফেরার পথে চয়ন দাস (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে যশোর সদরের শানতলা এলাকায় সে হামলার শিকার হয়।

পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। নিহত চয়ন দাস যশোর সদর উপজেলার চূড়ামনকাটি দাসপাড়া এলাকার নয়ন দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গতকাল শনিবার রাতে তাদের পাড়ার কিছু ছেলে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞানুষ্ঠানে যায়। সেখানে ভোগের (খাবার) সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সঙ্গে তাদের ঝামেলা হয়। এ সময় স্বাধীন, দীপ্তসহ কয়েকজনকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চয়ন দাস এলাকার লোকজনের সঙ্গে রাত সাড়ে ১১টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যায়। রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে শানতলায় এলাকায় পৌঁছালে ১০-১৫ জন তাদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পিটিয়ে তাকে জখম করে। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার শ্বাসনালী, কাঁধের পেছনের হাড় ভাঙা ও থুঁতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ইন্সপেক্টর শফিকুল আলম চৌধুরী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা সম্পৃক্ত তা উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম