খুলনায় অনুমোদনহীন দুইটি ক্লিনিক বন্ধ

খুলনা প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ০৯:১০আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:১০

অনুমতি না থাকায় খুলনা মহানগরীর দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিক দুটি হলো- স্টার ডায়াগনস্টিক সেন্টার ও অংকুর ডায়াগনস্টিক সেন্টার। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নিউ পথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় অনুমতির কাগজপত্র তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. সাদিয়া মনোয়ারা উষা বলেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগরীতে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। দুপুর ১২টায় খুলনা মহানগরীর শান্তিধাম মোড় এলাকায় স্টার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্টার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অংকুর ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালিত হয়। অনুমতি না থাকায় এ প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই এলাকার নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুমতি না থাকায় তাদেরকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম