সাতক্ষীরা বড়বাজারের স্টার অয়েল মিলে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ০৩:২৭আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:২৭

সাতক্ষীরা বড়বাজারের স্টার ওয়েল অ্যান্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি মিলের ভেতরে আগুন জ্বলছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট)  ইদ্রিসুর রহমান বলেন, বড়বাজারের একটি মিলে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। আমাদের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, মিলের ভেতরে একটি গুদামে বিপুল পরিমাণ সরিষা ও ভুট্টার বস্তা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এখনও সময় লাগবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম