চির নিদ্রায় শায়িত হলেন এমপি আব্দুল হাই

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ২১:২৪আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১:২৪

চির নিদ্রায় শায়িত হলেন ঝিনাইদহ শৈলকুপার ভূমিপুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রবিবার সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রথম প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নেওয়া হয়। হাজার হাজার মানুষ শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন। বাদ জোহর শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে গার্ড অব প্রদান শেষে মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

সেখানে ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা অংশ নেন। বাদ আসর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকূপার মোহাম্মদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ঝিনাইদহের সব আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিস্টার তানভীর হাসান জিসান হাই জানাজার আগে বক্তব্য রাখেন। তারা উপস্থিত সবার কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।

শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
বাবার জানাজায় অংশ নিতে সাবেক এমপির ৭ ঘণ্টার প্যারোল
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের