শ্রমিকদের মজুরি না দেওয়া জুট মিলের চেয়ারম্যানের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ২১:৪৭আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:৪৭

শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত সিদ্ধান্ত ভঙ্গের মামলায় খুলনার বেসরকারি এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে বিভাগীয় শ্রম আদালত এই রায় ঘোষণা করেন।

সূত্রে জানা গেছে, জুট মিল কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি যথাসময় পরিশোধ না করায় বিভিন্ন সময় বিভাগীয় শ্রম দফতরের কাছে অভিযোগ করেন শ্রমিকরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দফতরের আয়োজনে ২০১৪ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষে সমন্বয় ত্রিপক্ষীয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে মজুরি পরিশোধ করে মিল চালু করবেন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত জানায়।

কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ২০১৫ সালে এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন খুলনা বিভাগীয় শ্রম দফতর পরিচালক মিজানুর রহমান। বর্তমানে জুট মিলের শ্রমিকদের পাওনা প্রায় ১৫ কোটি টাকা। সেই মামলায় চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হলো।

এদিকে, শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম দফতরের উদ্যোগকে স্বাগত জানিয়ে এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার বিকালে খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও এজাক্স জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীরা। মিছিল শেষে ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সহ-সভাপতি সেকেন্দার আলী, নিজামউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক নেতা আব্দুল ওহাব, কাজী মুস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান, বাবুল হোসেন প্রমুখ।

সভা থেকে আগামী ২৭ মার্চ গাফফার ফুড মোড়ে আলোচনা সভার ঘোষণা দেওয়া হয়। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান