ইউপি নির্বাচন: খুলনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খুলনা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ১০:১৬আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১০:১৬

ইউপি নির্বাচন-২০১৬

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচার প্রচারণার শুরুতে খুলনায় ব্যাপকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। জেলার ডুমুরিয়া, বটিয়াঘাটা, রূপসা ও তেরখাদায় আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি ঘটনাও ঘটেছে।

বটিয়াঘাটা উপজেলার বাইনতলায় বিএনপি মনোনীত প্রার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান। রূপসায় জেলা শ্রমিক দল নেতাসহ বিএনপির কয়েকজন কর্মীর বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আচরণবিধি লঙ্ঘনের পরও কোনও প্রকার পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন।

বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা বাজারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান ও বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি ও স্থানীয় ইউপি সদস্য হাসানুর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন কয়েকজন। এ হামলার সঙ্গে আমিরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিলন ও তার কর্মী-সমর্থকরা সম্পৃক্ত বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান বলেন, ‘আল্লাহর রহমতে এবারের মতো বেঁচে গেছি। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছিল।’

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘খারাবাদ বাইনতলা বাজারে নিজের দোকানের সামনে বিএনপি প্রার্থী জনি এবং বিএনপি নেতা আমির এজাজ খানের সঙ্গে থাকা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের হামলায় সাইদ নামের তার কর্মী গুরুতর আহত হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচন বন্ধের গভীর চক্রান্ত।’

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা জেলা শ্রমিক দলের নেতা উজ্জ্বল কুমার সাহা বলেন, তিনিসহ বিএনপির কয়েকজন কর্মীর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রূপসা থানার ওসি (তদন্ত) জিয়াউল আলম বলেন, উজ্জ্বল সাহার বাসা থেকে গুলির ৪টি খোসা, আসলামের বাড়ির সামনে থেকে এক রাউন্ড তাজা গুলি ও একটি খোসা উদ্ধার করা হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম বাবুল ও বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রার্থী জুলফিকার আলী জুলু এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম