ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১০:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৭

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের মোটরসাইকেল বহরে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণ পাশে একটি রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।

আগামী ২৮ এপ্রিল আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাতে আলিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাড়ুখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চেকপোস্ট এলাকায় আসার সময় সন্ত্রাসীরা এই বোমা হামলা চালায়।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম সঙ্গে থাকা আলিপুর চেকপোস্ট এলাকার আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ, আলী আজগার জানান, নির্বাচনি গণসংযোগ শেষে তারা ২৫/৩০টি মোটরসাইকেলে যোগে চেকপোস্টের দিকে ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা-ভোমরা সড়কের ঢালীপাড়ার দক্ষিণপাশের রাইস মিলের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা মোটরসাইকেল লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে। এতে পাঁচ জন আহত হন। এর মধ্যে হাবিবুর রহমান, মাহবুবর রহমানের নাম জানা গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আলামত উদ্ধারসহ পুলিশ মাঠে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের