সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৮

সিঙ্গাপুরে কর্মস্থলে কাজ করার সময় রডচাপায় রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, চলতি মাসের ৩ এপ্রিল কনস্ট্রাকশনের কাজ করার সময় রডের বান্ডেলের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন রাকিব। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে মারা যান। এ খবর নিশ্চিত করেছেন তার চাচা মিলন হোসেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই তাকে রডের নিচ থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাকিবের বাবা মমিনুর রহমান জানান, এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গেছে। সেখানে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে রড ওপরে তোলার সময় দড়ি ছিঁড়ে পড়ে তার গায়ের ওপর। সেখান সিভিল ডিফেন্স ফোর্স ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শনিবার মারা যায়।

বেনাপোল পোর্ট বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) জানান, সিঙ্গাপুরে মারা যাওয়া রাকিব ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। সে সিঙ্গাপুরে কাজ করার সময় রডচাপায় মারা গেছে। এখন তার লাশটা কীভাবে দেশে আনা যায়- এ জন্য ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম