পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব

বেনাপোল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১১:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৪

মৃত্যুর পাঁচ দিন পর সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ করার সময় রডচাপায় নিহত রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে ফিরেছে। রাকিব বেনাপোল বন্দর থানার ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে তার মরদেহ বেনাপোলের নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়।

গত ৩ এপ্রিল সিঙ্গাপুরে একটি বহুতল ভবনে কনস্ট্রাকশনের কাজ করার সময় অসাবধানতাবশত রডের বান্ডিলের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয় রাকিব। এরপর দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে সে মারা যায়।

নিহত রাকিবের চাচা মিলন হোসেন জানান, গত ৩ এপ্রিল রাকিব কনস্ট্রাকশনের কাজ করার সময় রডচাপায় গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরই সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা তাকে রডের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিছুদিন চিকিৎসার পর সে মারা যায়।

নিহত রাকিবের বাবা মমিনুর রহমান জানান, অভাবী সংসারের অভাব দূর করার জন্য এক বছর আগে রাকিব সিঙ্গাপুর যায়। সেখানে সে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। একপর্যায়ে ওই দিন বিকাল ৫টার দিকে ভবনের ওপরে রডের বান্ডিল তোলার সময় দড়ি ছিঁড়ে সে রডের নিচে চাপা পড়ে। সেখান থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকর্মী এবং সহকর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে ২০ এপ্রিল রাত ১১টার দিকে রাকিব মারা যায়।

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, ‘সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার পরিবারের মাধ্যমে জেনেছি সে সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় মারা গেছে। শুক্রবার ভোরে তার মরদেহ গ্রামে আনা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী