খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড

খুলনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৭:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:২৩

গত দুই সপ্তাহ ধরে খুলনা অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর এর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সোমবার (২৯ এপ্রিল) খুলনা অঞ্চলে চলতি মৌসুমে তাপমাত্রার নতুন রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়ে চুয়াডাঙ্গায়। একই দিন খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে আসছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ।

খুলনায় মাত্র চার দিনের মাথায় সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। সোমবার এই জেলা সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। গত ২৫ এপ্রিল খুলনায় সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরও আগে গত বছর ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, আজ খুলনায় সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে খুলনার সর্বোচ্চ ও এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। মাত্র চার দিন আগে ২৫ এপ্রিল এ রেকর্ড ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গত বছরের ১৬ এপ্রিল ৪১.৩ ডিগ্রি, ২০১৪ সালের ২৩ এপ্রিল ৪০.৭ ডিগ্রি, ২০০৯ সালের ২৬ এপ্রিল ৪০.৫ ডিগ্রি, ২০২১ সালের ২৫ এপ্রিল ও ২০০২ সালের ২০ মে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

তিনি বলেন, আজ যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৪১.১ ডিগ্রি সেলসিয়াস,  কয়রায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, কুমারখালীতে ৪১.৫ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম