গরমে অসুস্থ হয়ে পড়েছে এক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১৬:২১ আপডেট : ১৬ মে ২০২৪, ১৬:২১

কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে জেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, দুপুরের দিকে স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা বেশিরভাগই দোতালার ভবনে ক্লাস করছিল। ধারণা করছি, অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার পরপরই স্কুল ছুটি দেওয়া হয়। এ ছাড়া তাদেরকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। অসুস্থদের মধ‌্যে এক শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর তাদের অভিভাবকদেরকে ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, দুপুরের দিকে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। তারপর চিকিৎসার মাধ্যমে বোঝা যায় তার পেটে হালকা ব্যথা হয়েছিল। তবে বর্তমানে সে সুস্থ রয়েছে।

হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) নুরুল ইসলাম বলেন, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা স্কুল পরিদর্শনে গিয়েছি। তারপর অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের ডেকে বাড়িতে পাঠানো হয়েছে।

নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, গত কয়েকদিন ধরেই সারা দেশের মতো কিশোরগঞ্জেও বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার কিশোরগঞ্জে বিকাল ৩টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি