চুয়াডাঙ্গাকে টপকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো যশোর

যশোর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৭:৩৭আপডেট : ১২ মে ২০২৪, ১৫:৩৫

এপ্রিল মাসজুড়েই তীব্র তাপে পুড়েছে যশোর। মাসের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতেই ভেঙে গেলো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার সব রেকর্ড। খুলনা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। 

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় বিরাজ করছে ৪৩.৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪৩.২ ডিগ্রি ও রাজশাহীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে সব শ্রেণিপেশার মানুষের জনজীবন। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র তাপপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে তাদের।

শহরের আব্দুর রাজ্জাক কলেজ মোড় এলাকায় কথা হয় রিকশাচালক আব্দুর রশিদের সঙ্গে। তিনি বলেন, খুব গরম। রাস্তায় রিকশা নিয়ে বের হলে শরীর মনে হয় পুড়ে যাচ্ছে শরীর। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত আয় হয়েছে ২০০ টাকা। মালিককে দিতে হবে ২৫০ টাকা। রিকশা চালাতে পারি না এত গরমে। সিটের তলে পানি রাখি, বারবার হাতমুখ ধুই। সন্ধ্যার দিকে আবার বের হতে হবে। কেননা এখন যাত্রীও মিলবে না।

রাস্তার ধারে গাছের ছায়ায় তালপাতার পাখা বিক্রি করছিলেন আব্দুল হামিদ। কালীগঞ্জ থেকে সকালে এসেছেন। বেলা ১২টা পর্যন্ত ছয়টি পাখা বিক্রি করেছেন। তিনি বলেন, রাস্তাঘাটে লোকজন কম, সেই কারণে বেচাবিক্রিও কম। হাতে তৈরি তালপাতার পাখা ৩০ টাকা থেকে ৬০ টাকা দামে বিক্রি করছেন তিনি।

এদিকে, তাপজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময়ে অনেকে হাসপাতালে ডায়রিয়া, জ্বর, সর্দি- কাশি, টাইফয়েড নিয়ে ভর্তি হচ্ছেন। এসব রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে তাপপ্রবাহ থেকে সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

যশোর মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. আলাউদ্দিন আল মামুন বলেন, এই সময়ে ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, পক্স, হিটস্ট্রোক, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি হতে পারে। প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে কেউ যেন ডিপ ফ্রিজের পানি পান না করে। এ সময় প্রচুর পানি, ডাবের পানি, দেশি ফলমূল খাওয়া প্রয়োজন। দিনমজুর, বিশেষ করে কৃষকরা যেন সকাল ১১টার মধ্যে এবং বিকালে তাপমাত্রা কমলে কাজ করেন সেই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম