১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি
০৭ মে ২০২৪, ২১:৩২ আপডেট : ০৭ মে ২০২৪, ২১:৪৪

নির্বাচনের মাত্র ১৫ ঘণ্টা আগে যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান। মঙ্গলবার (৭ মে) বিকাল ৫টায় তিনি এই ঘোষণা দেন।

কে এম ফরিদ হাসান রাত ৮টায় জানান, কচুয়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসকে সমর্থন করেছেন বলে জানান। ফরিদ আনারস প্রতীক নিয়ে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আর যাকে সমর্থন দিয়ে দাঁড়ালেন তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সেই হিসেবে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে তিন, ভাইস চেয়ারম্যান পদে দুই ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ৮৯ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭৬৪ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৭ জন।

কচুয়া উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩০টি ও ভোট কক্ষ ২২৭ টি। প্রিসাইডিং অফিসার ৩০, সরকারি প্রিসাইডিং অফিসার ২২৭ ও পোলিং অফিসার মোট ৪৫৪ জন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। বিকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক টহল লক্ষ্য করা গেছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক