উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব

মাগুরা প্রতিনিধি 
০৮ মে ২০২৪, ১৮:০৭আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:০৭

মাগুরা সদর উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের সাংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিজ কেন্দ্র সাহাপাড়া ১১১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। 

পরে সাকিব আল হাসান সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।

নির্বাচন শেষে তিনি বলেন, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। জনগণ যাকে চাইবেন তিনি নির্বাচিত হবেন।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদর রহমান বলেন, মাগুরা সদরে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ১৫৮ জন। মোট ভোটকেন্দ্র ১২০টি। শ্রীপুর উপজেলা মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৬০৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৫৭টি।

/এফআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি