সুন্দরবনে আগুন: আরও ৭ কার্যদিবস সময় নিলো তদন্ত কমিটি

মোংলা প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৭:৫২আপডেট : ১১ মে ২০২৪, ১৭:৫২

পুরোপুরি নিভে গেছে চাঁদপাই রেঞ্জের সুন্দরবনে লাগা আগুন। প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানিয়েছেন, বনের কোথাও আগুন নেই এখন।

আগুন লাগার কারণ জানতে গত শনিবার (৪ মে) গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। সাত কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন বলেও তখন জানানো হয়।

তবে দুই কার্যদিবস হাতে রেখে আগুনের কারণ বের করতে আরও সাত কার্যদিবস সময় নিয়েছে গঠিত তদন্ত কমিটি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিমের কাছ থেকে তদন্ত কমিটি এই সময় নেয়।

বন বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব শনিবার (১১ মে) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে গঠিত বিশেষজ্ঞ আরেকটি টিমকে সহযোগিতা করতে হয়েছে। তাই আগের সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ বের করতে বিলম্ব হয়েছে। এজন্য দুই কার্যদিবস হাতে রেখে আরও সাত কার্যদিবসের সময় নিয়েছি।’

এদিকে, আগুন লাগার পরদিন রবিবার (৫ মে) আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। সে সময় ওই টিমকে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।

এর আগে, তিনি ওই দিন ঢাকা থেকে ছুটে এসে সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন সংরক্ষক জানান, সুন্দরবনে বর্তমানে কোথাও আগুন নেই। পর্যবেক্ষণের জন্য কাজ করছে একটি টিম। 

পূর্ব সুন্দরবনে আগুন লাগার কারণ বের করতে ওই দিনই (৪ মে) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার মো. ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম। 

উল্লেখ্য, গত ৪ মে দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ২ কিলোমিটার এলাকাজুড়ে। পরে ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বনরক্ষী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে সে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী