আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন,‘নারীর প্রতি সহিংসতারোধ ও সম্মান জানানোর প্রক্রিয়াটি পরিবার থেকেই শুরু করা উচিৎ।’
আলোচকরা বলেন, ‘সমাজে বিধবা ও বেকার নারীরা বেশি ঝুঁকিপূর্ণ। শিক্ষার পাশাপাশি তাদের অধিকার ও সমতা বিষয়ে সোচ্চার হওয়া নিজেদের জন্যেই জরুরি। সমাজের প্রত্যেক স্তরের নারীদের প্রতি বিশেষ করে মেয়েশিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।’

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। যশোর কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, জাগরণীচক্রের প্রতিনিধি হাসিব নেওয়াজ, ওয়ার্ল্ডভিশনের জাকিয়া সুলতানা, অ্যাড. নাসিমা খাতুন, অ্যাড. সেতারা বেগম প্রমুখ।
/জেবি/টিএন/








