খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ২১:৩৬আপডেট : ২৮ মে ২০২৪, ২১:৩৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরীর সদর থানার দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশের রুপসা গরুর হাট গণ কবরস্থানের পাশে রনি সরদারকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলার ডান সাইডে কানের নিচে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সার্জারি ৯/১০ ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম