বেনাপোল-মোংলা রুটে ট্রেনের হুইসেল বাজবে ১ জুন, ভাড়া কত?

বেনাপোল প্রতিনিধি
৩০ মে ২০২৪, ২৩:০৪আপডেট : ৩০ মে ২০২৪, ২৩:০৪

বহুল কাঙ্ক্ষিত বেনাপোল থেকে মোংলা রুটের ট্রেনটি আগামী শনিবার (১ জুন) থেকে চলবে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়। গত বছরের ১ নভেম্বর খুলনা-মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বুধবার (২৯ মে) রেলওয়ে পশ্চিমজোনের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার (১ জুন) সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাবে মোংলার উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছাবে। একই ট্রেন মোংলা থেকে দুপুর ১টায় ছেড়ে বিকাল সাড়ে ৪টায় বেনাপোল পৌঁছাবে। সপ্তাহে মঙ্গলবার একদিনের জন্য এ রুটে ট্রেনটি বন্ধ থাকবে। সপ্তাহের অন্য দিনগুলো এ রুটে স্বাভাবিক নিয়মে ট্রেনটি চলাচল করবে। বেনাপোল থেকে মোংলার দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। নতুন এই রুটের কার্যক্রম সম্পন্ন করতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

ট্রেনটি বেনাপোল থেকে ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে। বেনাপোল টু খুলনা চলাচলের সময় বেতনা এক্সপ্রেস ঠিক রেখে খুলনা-মোংলা রুটে চলাচলের সময় মোংলা এক্সপ্রেস নামে চলবে।

খুলনা-মোংলা রেলপথের নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান জানান, বর্তমানে খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইনে ট্রেন চলাচলের জন্য সম্পন্ন উপযোগী রয়েছে। ইতিমধ্যে আট স্টেশনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে।

বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, খুলনা-মোংলা রুটের জন্য নতুন কোনও ট্রেন না। বেনাপোল-খুলনা রুটে চলমান বেতনা ট্রেনটিই মোংলা কমিউটার নামে মোংলা যাবে। বেনাপোল-খুলনা রুটে চলাচলের সময় বেতনা এক্সপ্রেস নামে চলবে। নতুন এ রুটে ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটের জন্য দেশের বিভিন্ন স্টেশন থেকে কিছু কিছু জনবল এনে আপাতত কাজ সম্পন্ন করা হবে। এই রুটে ট্রেন চলাচলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম