সাতক্ষীরার আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ, ৪ পুলিশ সদস্য আহত

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০৩:১৫আপডেট : ৩১ মে ২০২৪, ০৩:১৫

সাতক্ষীরার কলারোয়া থানায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু চৌধুরীর নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে  চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী একটি অভিযোগের ভিত্তিতে ডাকা সালিশে বসার আগেই মজনু চৌধুরীর নেতৃত্বে এ হামলা হয়।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে থানা চত্বরে ঘটনাটি ঘটে। আহত চার পুলিশ সদস্য হলেন-এএসআই আসলাম, কনস্টেবল মিলন, ফয়সাল ও মিজান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়ার যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে যুগীখালী ইউনিয়নে তারা একটি বিজয় মিছিল বের করেছিলেন। এতে বাধা দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার, মিজান সরদার ও বাবু হোসেন। এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে অজিয়ার রহমান তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর ভাগ্নে ইমরান সরদার জানান, থানায় করা অভিযোগের ভিত্তিতে দুই পক্ষই থানা চত্বরে হাজির হন। বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী এসএম আলতাপ হোসেন লাল্টুসহ দুই পক্ষের কর্মী-সমর্থকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সালিশ শুরু হওয়ার আগেই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু চৌধুরী থানার ওসি রফিকুল ইসলামকে উদ্দেশ করে আস্ফালন করেন। ওসি তার প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার ছেলে আরিফ চৌধুরী তার দিকে তেড়ে যান। এ সময় পুলিশ সদস্যরা ওসির পক্ষ নিয়ে প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার ছেলে আরিফ চৌধুরীর নেতৃত্বে চার পুলিশ সদস্যকে বেধড়ক কিল, চড় ও ঘুষি মেরে আহত করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মজনু চৌধুরীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, ‘মজনু চৌধুরীকে আটকের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ তবে চার পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এস এম আলতাপ হোসেন লাল্টুকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি