মংলার আন্তর্জাতিক চ্যানেল খননের মাটি নিতে চায় মালদ্বীপ

বাগেরহাট প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ২৩:৩৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ০২:৫৪

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাধব চন্দ্র রায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল মংলা-ঘষিয়াখালী চ্যানেলের চলমান খনন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চ্যানেলটি থেকে খননকৃত মাটি নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্টদূত পরিদর্শনে এসে মাটির নমুনা সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে এ পরিদর্শন সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক নৌরুট মংলা-ঘষিয়াখালী চ্যানেল সংশ্লিষ্ট ৮৩ খাল পুনঃখনন ও প্রস্তাবিত টাইডাল বেসিন স্থাপন করা হলে চ্যানেলের নাব্যতা ধরে রাখা সম্ভব বলে মনে করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি। বিআইডব্লিউটিএ মংলা-ঘষিয়াখালী চ্যানেল থেকে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ ঘনমিটার মাটি উত্তোলন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর জানায়।
সচিবের নেতৃত্বে নৌ-পরিবজন মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে ছিলেন মালদ্বীপের রাষ্টদূত ড. মো. অসিম, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকসহ বিআইডব্লিউটিএ ও বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তারা।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম