আর্মি-পুলিশ ও প্রশাসনকে চোর বানাইছে এই সরকার: শামসুজ্জামান দুদু

যশোর প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ২০:৪২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২১:৪৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এই সরকার আর্মিকে চোর বানাইছে, পুলিশকে চোর বানাইছে, প্রশাসনকেও চোর বানাইছে। আপনারা প্রস্তুত থাকুন, ডাক দিলে নেমে পড়বেন।’

বুধবার (০৩ জুলাই) বিকালে যশোর টাউন হল মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের পূর্ব-ঘোষণা অনুযায়ী এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। 

বেগম খালেদা জিয়া যখন জেল থেকে বের হবেন, তারপর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হবে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনও খবর থাকবে না। দুটি আসন পায় কিনা সন্দেহ আছে। আমরা গোপালগঞ্জে শেখ হাসিনাকে পরাজিত করবো। বিএনপি জেগে উঠেছে।’ 

তিনি বলেন, ‘১৯৭১ সালে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না, তখন মেজর জিয়াউর রহমান বেতার থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি; বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।’

বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে, অন্যদের পরামর্শে চলবে না উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। যশোরবাসী জেগে উঠেছে। আমরা শেখ হাসিনাকে পরাজিত করতে চাই, আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে চাই, আমরা স্বৈরাচারকে পরাজিত করতে চাই। এই জায়গায় কোনও আপস নেই।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা