প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ০৯:৫৭আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:০২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন তিনি। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্স-ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে তাকে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার। বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে দুই বছর ধরে চলছে প্রেমের সম্পর্ক। 

সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করছিলেন। একপর্যায়ে সমর ও তার এক বন্ধু মিলে গত মঙ্গলবার বিকালে তাকে বেনাপোলে নিয়ে আসেন। সমর পিংকিকে এক জায়গায় বসিয়ে বলেন, ‘তুমি এখানে বসো আমরা আসছি’। এরপর তারা পালিয়ে যায়। পরে মেয়েটি তাদের না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। তখন বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন। একপর্যায়ে বিজিবি ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত নিতে রাজি হয়। বিএসএফ পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের