জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৩:০৮আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৩:০৮

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। রবিবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে যশোর মেডিক্যাল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এতে ঘণ্টাখানেক যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীরা জানান, যশোর পৌর এলাকার একাংশের পানি ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক, শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলের পানি নিষ্কাশনব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা বলছেন, ‘পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয় তাদের। গত তিন দিন ধরে পানিবন্দি হয়ে আছেন তারা। নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নিরুপায় হয়ে সমস্যার সমাধানে রাস্তায় নেমে এসেছেন।’ অবিলম্বে তারা পানি নিষ্কাশন উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী (পয়ো ও পানিনিষ্কাশন) এস এম কামাল হোসেন বলেন, ‘ড্রেনগুলো প্রতিনিয়তই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। তবে শনিবার (৬ জুলাই) যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশির ভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের