‘বাংলাদেশ যতদিন থাকবে, পুলিশ বাহিনী পথ হারাবে না’

যশোর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৪, ১৯:১৮আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৯:২৭

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

জেলা প্রশাসক বলেন, রাজাকার শব্দটি অভিশপ্ত শব্দ। এই শব্দটি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা এটা ধারণ করেছে, তার পথভ্রান্ত। এটা দুঃখজনক ঘটনা।

তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর সচল রাখার জন্য যা যা করণীয় আমরা করবো। যেকোনও মূল্যে বেনাপোল স্থলবন্দর চালু রাখা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের মানুষ শান্তিপ্রিয়। যশোরবাসী শান্তি চায়, এ জন্য সহিংসতা হয়নি। সরকার কারফিউ জারি করেছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানান তিনি। 

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রকে কেউ হুমকি দিলে কোনও ছাড় দেবো না। সরকারের বিরুদ্ধে যে কেউ আন্দোলন করতে পারে। কিন্তু যারা রাষ্ট্রের  সম্পদ ক্ষতি করতে চায়, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী প্রথম বুলেট ছুড়েছে পাক বাহিনীর বিরুদ্ধে।  বাংলাদেশ যতদিন থাকবে, পুলিশ বাহিনী পথ হারাবে না। পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশের কল্যাণে কাজ করবো।

কোটা সংস্কার আন্দোলনে যশোরে নাশকতা হয়নি। পুলিশ বাহিনী ধৈর্যের পরীক্ষা দিয়েছে। চলমান কারফিউ প্রত্যাহার অথবা শিথিল করার দাবি জানান ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় বক্তব্য রাখেন- যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, জেলা আনসার কমান্ডার সঞ্জয় কুমার সাহা, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম