মহেশপুরে বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ০৯:৪৭আপডেট : ১১ মার্চ ২০১৬, ০৯:৪৭

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।

মহেশপুর থানার উপপরিদর্শক সানজিদ আহম্মেদ জানান, মহেশপুর পৌরসভা মার্কেটে বৃহস্পতিবার উপজেলা ছাত্রদলের সভা ছিল। সেই সভায় অংশ নিতে আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একদল উৎশৃঙ্খল লোকজন মোমিনের ওপর হামলা চালায়। লোহার রড ও ইট দিয়ে মোমিনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা মোমিনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

মহেশপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক জানান, ছাত্রদলে কোনও কোন্দল নেই। মূলত বিএনপির কোন্দলের কারণেই মোমিনের ওপর হামলা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম