সাতক্ষীরায় পালিয়ে যাওয়া ৪১০ বন্দি কারাগারে ফিরেছেন

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ২৩:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২৩:৪১

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে গত সোমবার সাতক্ষীরা কারাগারে হামলা চালিয়ে ৫৯৬ জন বন্দিকে বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মধ্যে মঙ্গলবার ও বুধবার দুই দিনে ৪১০ বন্দি ফিরে এসেছেন।

মঙ্গলবার ভোর থেকে চলে যাওয়া আসামিদের কারাগারে ফেরার জন্য কারাগার কর্তৃপক্ষ বিভিন্ন উপজেলায় মাইকিং করে। মাইকিং শুনে আসামিরা ফিরে আসতে শুরু করেন। ইতোমধ্যে ৪১০ জন ফিরেছেন।

বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৪১০ বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক হাজার জনতা এক হয়ে সাতক্ষীরা কারাগারে পাঁচিলের ফটক টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে বন্দিদের বের করে নিয়ে যান। সেইসঙ্গে টিকিট কাউন্টার, ক্যানটিন, ওয়াচ টাওয়ার ও ভবনের জানালা ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। গুদাম থেকে চাল, ডাল ও অন্যান্য খাবার সব লুট করা হয়।

কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন ও কয়লা গ্রামের আবদুল রকিব জানান, তারা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যায় একদল লোক এসে তাদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে বুধবার কারাগারে ফিরেছেন তারা।

জেলার হাসনা জাহান বিথি বলেন, ‘কারাগারে আসামি ও কয়েদি ছিলেন ৫৯৬ জন। এর মধ্যে ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাদের ২৩ জন ফিরেছেন। দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে একজন ফিরেছেন। সব মিলিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪১০ বন্দি ফিরে এসেছেন। আশা করছি, বাকিরাও ফেরত আসবেন।’

/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম